নিজস্ব প্রতিনিধি, উত্তর চব্বিশ পরগনা: প্রতিবন্ধী নাবালিকাকে যৌন হয়রানি করায় দেবেন মন্ডল (৬০) নামে এক বৃদ্ধকে শনিবার রাতে দিঘাড়ির তার নিজের বাড়ি থেকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ ।
নাবালিকার পরিবার সূত্রে জানা যায় দেবেন মন্ডল মাঝে মাঝেই বিরক্ত করত এবং শরীরের বিভিন্ন জায়গায় হাত দিত। বাড়ির লোকেরা বারণ করেছিল দেবেন মন্ডলকে ৷ একই ঘটনার পুনরাবিত্তি ঘটালে শনিবার গোপালনগর থানায় অভিযোগ করে নাবালিকার পরিবার পকসো ধারায় মামলা শুরুকরে বৃদ্ধকে গ্রেফতার করে বনগাঁ আদালতে পাঠিয়েছে পুলিশ ৷

No comments:
Post a Comment