হাড্ডাহাড্ডি লড়াই: কোমর বেঁধে মাঠে নামল শাসকদল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 February 2018

হাড্ডাহাড্ডি লড়াই: কোমর বেঁধে মাঠে নামল শাসকদল

বসিরহাটে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস।  রাজ্য তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মহিলাদের নির্বাচন প্রশিক্ষণ দিয়ে মানুষের দরবারে পৌছে দেওয়ার সংকল্প নেওয়া হলো গোটরা পঞ্চায়েতের কর্মী সন্মেলনের মঞ্চ থেকে।বসিরহাট ১নং ব্লকের গোটরা হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল গোটরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সন্মেলন। এদিনের এই কর্মী সন্মেলনে উপস্থিত ছিলেন বসিরহাটের সাংসদ ইদ্রীশ আলী, বসিরহাট দক্ষিণের বিধায়ক ও বসিরহাট দক্ষিণের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান দীপেন্দু বিশ্বাস,জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নজরুল হক, গোটরা পঞ্চায়েতের প্রধান রুনা লায়লা, জেলা পারিষদ গোলাম বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী ওয়াজেদ আলী বৈদ‍্য, উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ইলিয়াস সরদার, নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শাহানুর মন্ডল। খুব শিঘ্রই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষনা করতে পারে; সেই কথাটাকে মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ‍্যের মুখ‍্যমন্ত্রীর নির্দেশে দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে মাঠে নেমে পড়লেন বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাস। পঞ্চায়েত নির্বাচনে মহিলা প্রার্থীদের সংরক্ষিত আসন পঞ্চাশ শতাংশ। সেহেতু মহিলাদের ঘরে বসে থাকার দিন শেষ। দেশ গঠন ও সমাজ সংস্কারের কাজে মহিলাদের ভূমিকাকে এগিয়ে নিয়ে যেতে তাদের প্রয়োজন সঠিক প্রশিক্ষণ, এদিনের কর্মীসভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশ‍্যে সেই বার্তাই দিলেন তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলার সাধারণ সম্পাদক নজরুল হক। এদিনের এই সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। পাশাপাশি এদিনের সভায় সি.পি.আই(এম) থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন গোটরা গ্রাম পঞ্চায়েতের সদস্য দিশারী ঘোষ,ফতেমা বিবি ঢালি ও হজরত মন্ডল সহ প্রায় দুইশতাধিক নেতা ও কর্মী। এই নতুন কর্মীদের পাশাপাশি গ্রামের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে চলে রাজ‍্য সরকারের উন্নয়ন মূলক কাজের সংঙ্গীতানুষ্ঠান।

No comments:

Post a Comment

Post Top Ad