চাঞ্চল্য: সুদে আসলে টাকা ফেরত না দিতে পারায় যা করল সুদখোর ব্যক্তি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 February 2018

চাঞ্চল্য: সুদে আসলে টাকা ফেরত না দিতে পারায় যা করল সুদখোর ব্যক্তি





নিজস্ব প্রতিনিধি ,হাবড়া:তিন হাজার টাকার সুদে দশ হাজার টাকা শোধ করতে না পারায় বেধড়ক মারধর করে ধার নেওয়া যুবককে ও মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করে  বলে অভিযোগ এক ব্যক্তির উপর। ঘটনাটি হাবড়া থানার বদর তলা নগরথুবা এলাকার এলাকার। বিপদে পড়ে ছমাস আগে হংস দাস পেশায় সেলাই মিস্ত্রি এলাকার সমীর সাহা এক ব্যক্তির কাছ থেকে তিন হাজার টাকা ধার নেয় দশ শতাংশ  হারে। ধার টাকার সুদ সহ পাঁচ হাজার টাকা শোধ করে দিয়েছিল হংস তা সত্বেও রবিবার সকালে হঠাৎ বাড়িতে এসে সমীর সাহা চিৎকার চেচাঁমেচি করে এবং কাজের সেলাই মেশিন নিয়ে চলে যায়। বাধা দিতে গেলে হংসকে বেধড়ক মারধর করে এবং ঠেকাতে গেলে বাড়ির দুই মহিলাকেও মারধর করে। ঘটনাস্থলে হংস অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ করা হবে বলে জানায়।

No comments:

Post a Comment

Post Top Ad