বিরোধীদের বয়কটের মধ্যেই ভদ্রেশ্বরের পুরপ্রধান নির্বাচিত হলেন প্রলয় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 February 2018

বিরোধীদের বয়কটের মধ্যেই ভদ্রেশ্বরের পুরপ্রধান নির্বাচিত হলেন প্রলয়

২০১৭ সালের ২১ নভেম্বর রাতে বাড়ি ফেরার পথে দুস্কৃতিদের হাতে খুন হন ভদ্রেশ্বর পুরসভার পুরপধান মনোজ উপাধ্যায় । তারপর থেকে প্রায় আড়াই মাস ধরে ভদ্রেশ্বর পুরসভার পুরপধানের দায়িত্বভার সামলাচ্ছিলেন উপপুরপ্রধান প্রলয় চক্রবর্তী । এদিন ভদ্রেশ্বর পুরসভায় ভোটাভুটির মাধ্যমে স্থায়ী পুরপ্রধান নির্বাচিত হন প্রলয় বাবু । ভদ্রেশ্বর পুরসভায় মোট ২২ টি আসন রয়েছে । তার মধ্যে মনোজ উপাধ্যায় খুন হওয়ায় এবং তাকে খুনের অভিযোগে আপাতত জেল হেফাজতে রয়েছে নির্দল পুরপ্রতিনিধি রাজু সাউ । ফলে এদিনের ভোটাভুটিতে অংশ নেওয়ার কথা ছিল ২০ জন পুরপ্রতিনিধির । পুরসভা সূত্রে জানা গেছে এই ২০ জনের মধ্যে তৃণমূলের ১০ জন এবং বামপন্থী ও বিজেপি মিলিয়ে বিরোধী ছিলেন ১০ জন । বিরোধী ১০ জন পুরপ্রতিনিধির মধ্যে এই ভোটাভুটি আইন বিরুদ্ধ বলে ওয়াকআউট করেন পুরসভার বিরোধী দলনেতা সহ মোট ৬ জন বামপন্থী পুরপ্রতিনিধি । এদিনের পুরপ্রধান নির্বাচনের ভোটাভুটিকে বেআইনি আখ্যা দিয়ে ওয়াকআউট করা ভদ্রেশ্বর পুরসভার বিরোধী দলনেতা গৌতম সরকার বলেন, একজন উপপুরপ্রধান এভাবে পুরপ্রধান নির্বাচনের জন্য ভোটাভুটি বা কোনো সভা ডাকতে পারেন না । গৌতম বাবু বলেন, ১৯৯৩ সালের বঙ্গীয় পৌর আইনের ১৭(৩) ধারা অনুযায়ী এই সভা ডাকা যায় না । তার আরও দাবী ১৭(৩) ধারা অনুযায়ী পুরপ্রধানের মৃত্যুর ১৫ দিনের ভিতর উপপুরপ্রধান সভা ডাকতে পারেন । কিন্তু তারা বারংবার চিঠি দিলেও উপপুরপ্রধান কোনো সভা ডাকেন নি । এখানে প্রায় আড়াই মাস হয়ে গিয়েছে । এই অবস্থায় সভা ডাকতে পারেন জেলাশাসক বা তার নির্ধারিত কোনো প্রতিনিধি । তাই এদিন তারা এই বেআইনি সভা বাতিলের দাবী জানিয়ে ওয়াকআউট করেন । অন্যদিকে ভদ্রেশ্বর পুরসভার নব নির্বাচিত পুরপ্রধান হিসাবে প্রলয় চক্রবর্তী বলেন, ভদ্রেশ্বর পুরসভার পুরপ্রধান মনোজ উপাধ্যায় খুন হওয়ার পরে উপপুরপ্রধান হিসাবে তিনি সব জায়গাতেই চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছিলেন । সেই মত জেলাশাসক তাকে চিঠি দিয়ে জানিয়েদেন যতক্ষণ না পর্যন্ত নতুন পুরপ্রধান নির্বাচিত করা হচ্ছে ততদিন পর্যন্ত যেন তিনি তাকে প্রতিদিনের বিষয়ে ওয়াকিবহাল রাখেন । প্রলয় বাবু আরও জানান, এদিন পুরপ্রধান নির্বাচনের জন্য জেলাশাসক তাকে চিঠি দিয়ে জানিয়েছিলেন এবং তিনি সেই চিঠি অনুযায়ী পুরসভার অন্যান্য সকল পুরপ্রতিনিধিদের চিঠি দিয়ে বিষয়টি জানিয়েদেন । পাশাপাশি এদিনের পুরপ্রধান নির্বাচনে আগত দলের ও বিরোধী দলের সকল পুরপ্রতিনিধিদের স্বাগত জানিয়ে প্রলয় বাবু বলেন, কারুর সাথেই আমার কোনো বিরোধ নেই এবং বিরোধী বলেও আমার কাছে নেই । তার পূর্বসূরী মনোজ উপাধ্যায় যে ভাবে এলাকার উন্নয়ন করেছেন বা উন্নয়নের কাজ করছিলেন তিনিও বর্তমান পুরপ্রধান হিসাবে সেই একই ধারা বজায় রেখে সবাইকে সঙ্গে নিয়ে ভদ্রেশ্বরের উন্নয়ন অব্যাহত রাখবেন বলেও এদিন জানিয়েদেন প্রলয় বাবু ।

No comments:

Post a Comment

Post Top Ad