দু’পক্ষের সংঘর্ষে মৃত্যু হল তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান নান্টু প্রধানের। আহত ৩ জন। সকাল থেকে দফায় দফায় হামলা, মারধর, লুটপাটে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মোবারকপুর। মোতায়েন রয়েছে পুলিশ। ঘটনায় উত্তপ্ত হয়ে আছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার মোবারকপুর গ্রাম।
ভেনামি চিংড়ি চাষের জন্য স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান নান্টু প্রধানের নেতৃত্বে গ্রামে খালের নোনাজল ঢোকানো হচ্ছিল বলে অভিযোগ। যাতে ক্ষতি হচ্ছিল ধান ও মিষ্টি জলের মাছ চাষের। এর বিরুদ্ধে ভগবানপুর ১ নম্বর ব্লকের গুড়গ্রাম ও মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের ১১টি গ্রামের কৃষকরা প্রশাসনের দ্বারস্থ হয়। কয়েকদিন আগে কেলেঘাই নদীর সঙ্গে সংযুক্ত পাঁজার খালের উপর অস্থায়ী বাঁধও দিয়ে দেন কৃষকরা। এরপরই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, গতকাল রাতের অন্ধকারে এক কৃষকের বাড়িতে ঢুকে হামলা চালায় কয়েকজন ভেনামি চিংড়ি চাষি।

No comments:
Post a Comment