বাইকের ধাক্কায় জখম সিভিক!দোষ সিভিকের? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 February 2018

বাইকের ধাক্কায় জখম সিভিক!দোষ সিভিকের?



স্নেহা চক্রবর্তী,বীরভূম: বাইকের ধাক্কায় জখম সিভিক ভলেন্টিয়ার।আহত সিভিকয়ের নাম কৃষ্ণ গোপাল মন্ডল। তবে বাইক আরোহীর অভিযোগ, ওই সিভিকই বাইক আরহীদের মারধোর করেছে।ঘটনায় তিন বাইক আরহীকে আটক করেছে পুলিশ।শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে  সিউরি চৈতালী মোড়ের কাছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,এদিন দুপুরে বিনা হেলমেটে তিন বাইক আরোহী ট্রাফিক সিগনাল ভেঙ্গে যাচ্ছিলো।ঠিক সেই সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার হাত দেখিয়ে তাদের  থামতে বলে।অভিযোগ, বাইক আরোহীরা না দাঁড়িয়ে তাকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।তখনি ওই সিভিক বাইকের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে আহত হয়।
অন্যদিকে বাইক আরোহীদের অভিযোগ, সিভিক ভলান্টিয়ারকে মারা হয়নি তাদেরই এক জনকে মেরেছিল ঐ সিভিক ,সেই সময় বাইক নিয়ে একটু আগাতে গেলে তার গায়ে লাগে।যদিও এই ঘটনায় তিন বাইক আরোহীকে আটক করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad