ব্রেকিং: ভুল চিকিৎসায় মৃত শিশু! বিক্ষোভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 February 2018

ব্রেকিং: ভুল চিকিৎসায় মৃত শিশু! বিক্ষোভ



জয়ন্ত সাহা,আসানসোল: দুর্গাপুর আইকিউ সিটি হাসপাতালে এক শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো ।মৃত শিশুর নাম শুভ ঘোড়ুই (২)। সে দুর্গাপুর ৪ নম্বর ওয়ার্ডের ইস্পাত পল্লীর বাসিন্দা।শিশুটির বাবা গয়া ঘোড়ুই, পেশায় গাড়িচালক।
 শনিবার সকালে শিশুটির পরিবার চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকে।হাসপাতাল চত্বর উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশবাহিনী এসে সামাল দেওয়ার চেষ্টা চালায়।নামানো হয় কমবেট ফোর্স।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে,শুক্রবার ওই শিশুটিকে সর্দিকাশির জন্য আউটডোরে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিল।ডাক্তার ভর্তি হওয়ার নির্দেশ দেন।এরপরে এদিন সকালে শিশুটির মৃত্যু হয়।ইতিমধ্যে হাসপাতালে ব্যাপক উত্তেজনা চলছে।

No comments:

Post a Comment

Post Top Ad