লাল অফিসে গেরুয়ার থাবা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 February 2018

লাল অফিসে গেরুয়ার থাবা!

মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের অন্তর্ভুক্ত শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের  বিরোধী দলনেতা সহ সিপিএমের দুজন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দিলেন এবং গ্রাম শুদ্ধ পাঁচশোর অধিক সিপিএম  সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় সিপিএম এর সাতমাইল এর পার্টি অফিসের দখল নিল বিজেপি।
সিপিএম থেকে আসা বিরোধী দলনেতা নীলাদ্রি কুন্ডু ও পঞ্চায়েত সদস্যা কৃষ্ণা ঘরুই এর বক্তব্য দুর্নীতি গ্রস্ত তৃণমূলকে হটাতে হলে বিজেপি ছাড়া গতি নেই।গ্রাম শুদ্ধ সবাই আমরা বিজেপিতে যোগ দেওয়ায় সিপিএম পার্টি অফিসের আর কোন প্রয়োজন নেই,তাই ওটা বিজেপি অফিসে পরিণত করা হল।

জেলা সভাপতি অভিজিৎ দাস ববি জানান, গোটা নামখানা ব্লকে গেরুয়া ঝড়ের দাপটে তৃণমূল চূর্ণ হয়ে যাবে।এই সভায় উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি সুফল ঘাটু, জেলা মহিলা মোর্চার সভানেত্রী পার্বতী নস্কর এবং মন্ডল সভাপতি রাজনারায়ণ দাস সহ অন্যান্যরা।

No comments:

Post a Comment

Post Top Ad