গাঁজা সহ ধৃত ৫ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 February 2018

গাঁজা সহ ধৃত ৫




চাঁদনী,মহিষাদল: উড়িষার বালেশবর থেকে বেশ কয়েকটি ব্যাগে ৫০ কেজি গাঁজা নিয়ে বাসে করে যাওয়ার সময় পুলিশের জালে ধরা পড়ে যায়। আজ সাড়ে ১০ টা নাগাদ মহিষাদল গেঁওখালী রোডে মহিশদল শতীশ সামন্ত হল্ট স্টেশনের কাছে বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিল। সেই সময় মহিষাদল থানার পুলিশ গোপনন সূত্রে খবর পেয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। যাদের আটক করা হয়েছে তারা হল, রমাকান্ত পাত্র, মনু পাত্র,মন্টু প্রধান,রিপন পাত্র, সুনিল জানা, এদের মধ্যে একজন নাবালক।

মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস  জানান, গোপন সূত্রে খবর পেয়ে মহিষাদল থেকে প্রায় ৫০ কেজি গাঁজা সহ ৫ জনকে আটক করা হয়েছে। মহিষাদল গেঁওখালী সড়ক ধরে হুগলী নদী পার হয়ে উত্তর ২৪ পরগনার আমতায় নিয়ে যাচ্ছিল। এর সাথে আর কারা কারা জড়িত তা জানার জন্য আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

No comments:

Post a Comment

Post Top Ad