ডাকটিকিটে পণ্ডিত দীনদয়াল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 February 2018

ডাকটিকিটে পণ্ডিত দীনদয়াল



ড. কল্যাণ চক্রবর্তী।
                 
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে(১৯১৬-১৯৬৮) নিয়ে ভারতীয় ডাকবিভাগ মোট তিনটি ডাকটিকিট প্রকাশ করে -- ১৯৭৮ (ডাকমাশুল ২৫ পয়সা), ২০১৫ (ডাকমাশুল ৫ টাকা) এবং ২০১৬ (ডাকমাশুল ১০ টাকা) সালে। এরমধ্যে ২০১৫ সালের ডাকটিকিটটি ডেফিনিটিভ স্ট্যাম্প (সর্বদা ব্যবহারের জন্য অধিক প্রকাশিত), বাকী দুটি স্মারক ডাকটিকিট বা কমেমোরেটিভ স্ট্যাম্প।
পণ্ডিত  দীনদয়ালের একাত্ম মানবতাবাদ দর্শন ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন মাত্রা সংযোজন করেছে। সম্প্রতি তাঁর জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। তিনি সাবেক 'জনসংঘ' তথা সাম্প্রতিক কালের 'ভারতীয় জনতা পার্টি'-র অন্যতম কারিগর। তিনি ছিলেন ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর রাজনৈতিক সহকর্মী।

No comments:

Post a Comment

Post Top Ad