এলাকার মানুষজনের দীর্ঘ দিনের চাহিদা একটা এম্বুলেন্স, এবার সেই চাহিদার বাস্তব রুপ দিল গাইঘাটা বিধানসভার অন্তর্গত ধর্মপুর নেতাজি স্পোর্টিং ক্লাব।১৯৮৪ সালে স্থাপিত এই ক্লাবের এর আগেও বিভিন্ন সমাজ সেবা মুলক কাজের ক্ষ্যতি আছে। এই ক্লবেরই এক সময়ের সদস্য চন্দননগর হাসপাতাল সার্জেন্ট ড: রাকেশ খাঁ এর আর্থিক সহায়তায় ও ক্লব সদস্য দের দীর্ঘ দিনের প্রচেষ্টায় এই সেবাযানটি পেয়ে আজ খুশির হাওয়া বইছে ধর্মপুর এলাকা জুড়ে।এলাকার এক প্রবিন নাগরিক জানানা " কিছু হলেই ছুটতে হয় হাবড়া না হলে বারাসাত হাসপাতালে, তখন সম্বল অটো না হয় প্রায়ভেট গাড়ি,যাতে ভাড়াও বেশি।এম্বুলেন্স হলে দ্রুত পৌছানোর পাশাপাশি খরচ কমবে" তবে এই উদ্দ্যগ কে স্বাগত জানাতে ভোলেননি আপামর এলাকাবাসীও।এদিন ফিতে কেটে এম্বুলেন্স এর শুভ উদ্ভদন করেন গাইঘাটাথানার ভার প্রাপ্ত আধিকারিক শ্রী অরিন্দম মুখোপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন ধর্মপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় রুপম চ্যাটার্জি।তিনি এদিন মঞ্চে উঠে সর্বাঙ্গিক ভাবে ক্লাবের পাশে থাকবেন বলে জানান।তবে এম্বুলেন্স এর পাশাপাশি এদিন ধর্মপুর প্রাথমিক হাসপাতালে আয়োজন করা হয় স্বাস্থ্য ও রক্ত দান শিবির।ওই ক্লাবের বর্ষিয়ান সদস্য অনুপ মল্লিক জানান " ক্লবের সমস্ত সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আমাদের দীর্ঘ দিনের সপ্ন বাস্তবে রুপ নিল, পাশাপাশি তিনি ধন্যবাদ জানান ড: রাকেশ খাঁ কে।
Post Top Ad
Saturday, 10 February 2018
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment