এদিকে তোলাবাজির মামলায় ধৃত দুই পুলিশকর্মী শুভঙ্কর দে ও চিত্ত পালকে শনিবার ঘাটাল আদালতে তোলা হলে তাদের ৬ দিনের CID হেপাজতের নির্দেশ দেন বিচারক। গতরাতে তাদের গ্রেপ্তার করে CID। ঘাটাল থানার তৎকালীন OC পদে ছিলেন চিত্তবাবু এবং শুভঙ্করবাবু ঘাটালের সার্কেল ইন্সপেক্টর পদে ছিলেন। শুভঙ্করবাবুর কাছ থেকে ৪০ লাখ টাকা উদ্ধার হয়েছে। অপরদিকে চিত্ত পালের কাছ থেকে পাওয়া গেছে ১৬ লাখ টাকা। এর আগে একই মামলায় বেলদা থানার OC প্রদীপ রথকে গ্রেপ্তার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে তাঁর শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৫ কেজি সোনা। পাওয়া গেছে হিসাব বহির্ভূত কয়েকলাখ টাকাও।

No comments:
Post a Comment