ট্যাঙ্ক ফেটে মৃত ১ আহত ২ শ্রমিক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 19 February 2018

ট্যাঙ্ক ফেটে মৃত ১ আহত ২ শ্রমিক



চাঁদনী, হলদিয়া: হলদিয়ায় জেভিএল নামক একটি ভজ্যতেল উৎপাদনকারী  সংস্থার তেল ট্যাঙ্ক ফেটে মৃত্যু হল এক শ্রমিকের আহত হল আরো দুই শ্রমিক। আহতদের কলকাতা রেফার করা হয়েছে। মৃত শ্রমিকের নাম জন্মেজয় পন্ডা( ৪০)। বাড়ি উড়িষ্যায়।দূর্গাচকে তালপুকুরে ভাড়ায় থাকতেন।

গতকাল রাতে যখন শ্রমিকরা কাজ করছিলেন সেই সময় কারখানার একটি তেল ট্যাঙ্ক ফেটে যায়। আর সেই ঘটনায় কর্মরত তিনজন শ্রমিক আহত হয়। অন্যান্য শ্রমিকদের চেস্টায় তাদের হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে জন্মেজয়বাবুকে মৃত বলে ঘোষনা করে।  আহত দুজন শ্রমিককে প্রথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতা রেফার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে হলদিয়া ভবানীপুর থানার পুলিশ। এই ধরনের ঘটনায় কারখানার শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে ঘটনা নিয়ে কারখানা কর্তৃপক্ষ  মুখ খুলতে চান না। মৃত ও আহত প্রত্যেকে কারখানার স্থায়ি শ্রমিক বলে জানা গিয়েছে।

ই এন টি টি উই সির পূর্ব মেদিনীপুর জেলার কার্যকরী  সভাপতি শিবনাথ সরকার জানান, ঘটনার খবর পেয়েছি। ঘটনার প্রকৃত কারন জানার চেষ্টা করা হচ্ছে। মৃত  ও আহতের পরিবারের পাশে আমরা রয়েছি।

No comments:

Post a Comment

Post Top Ad