চাঞ্চল্য: কিশোরের ঝুলন্ত দেহ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 19 February 2018

চাঞ্চল্য: কিশোরের ঝুলন্ত দেহ



চুরির অভিযোগে বছর সতেরোর কিশোরকে মারধর করে গৃহবন্দী করে বাইরে থেকে তালা দিল পাড়ারই কয়েকজন যুবক ।পরে ওই ঘর থেকেই কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ।কিশোরের বাবার অভিযোগ তাকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ।ঘটনা খতিয়ে দেখছে হাবড়া থানার পুলিশ । স্থানীয় সূত্রে জানাগেছে  রবিবার বিকালে হাবড়ার বিড়া স্টেশন লাগোয়া ,শিববাড়ি এলাকার ঘটনা ।প্রতিবেশি এক ব্যক্তির ম্যানিব্যাগ ও এটিএম কার্ড চুরি হয়েছে বলে অভিযুক্ত করা হয় সুরজ মিস্ত্রী (১৭) নামে এই কিশোরকে । অভিযোগ এরপর তাকে মারধর করে এলাকারই তিন চারজন যুবক সুরজের ঘড়েই বাইরে থেকে তালা দিয়ে আটকে রাখে । ঘটনার সময় সুরজের বৃদ্ধ ঠাকুমা বাড়িতে ছিল সে নাতির বয়সি অভিযুক্ত ছেলেদের পা ধরে অনুরোধ করে তালাটা খুলে দেওয়ার জন্য কিন্তু কর্নপাত করেনি কেউই ।যদিও ঘটনার আধা ঘন্টা বাদে মারধরে অভিযুক্ত  যুবকরা সুরজকে বদ্ধ ঘরের তালা খুলে দেয় এবং তারপর সবাই দেখে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে সুরজ ।এরপর এলাকা বাসিন্দাদের মারফত খবর পেয়ে রবিবার রাত ৮ টা নাগাদ সুরজের দেহ উদ্ধার করে নিয়ে আসে ।সুরজের বাবা পেশায় রাজমিস্ত্রী রাধেশ্যাম মিস্ত্রির অভিযোগ ছেলেকে খুন করা হয়েছে ।যদিও খুন না চুরির অভিযোগ এনে মারধর করায় অপমানিত হয়ে এই কিশোর আত্মহত্যা করলো কি না তা খতিয়ে দেখছে হাবড়া থানার পুলিশ সোমবার বেলা তিনটে নাগাদ বারাসাতে মৃতদেহ ময়না তদন্তে পাঠান হচ্ছে ।ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই পরিস্কার হবে খুন না আত্মহত্যা ।

জানাগেছে উত্তর ২৪ পরগনার স্বরুপনগরের বাসিন্দা রাধেশ্যাম মিস্ত্রি তার বৃদ্ধ মা ও এক ছেলে এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে হাবড়ার বিড়া এলাকায় কাজের সুবিধার্থে ভাড়া থাকতেন । সুরজও সেন্টারিং এর কাজ করতো গত পরশু ব্যাঙ্গালোর থেকে কাজ করে বাড়িতে ফিরেছিল ।ভাইপোর শরির খারাপ  আরজি কর হাসপাতালে ভর্তি তাই সুরজের বাবা মা ও আত্মীয়রা হাসপাতালে ছিল ।ছেলের মৃত্যুর খবর পেয়েই ছুটে আসে হাবড়ায় ।সুরজের মৃত্যুতে মুখ খুলতে চায়নি এলাকার বাসিন্দারা ।

No comments:

Post a Comment

Post Top Ad