মৃন্ময় নস্কর: বাড়ি থেকে নিখোঁজ এক ব্যক্তিকে হ্যাম রেডিও-এর সাহায্য নিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন ডায়মন্ড হারবার হাসপাতালের অ্যাসিসটেন্ট সুপার ডঃ সুপ্রিম সাহ। কিছুদিন আগে ডঃ সুপ্রিম সাহা পুরুষ বিভাগে তদারকি করতে গিয়ে কেশব হালদার(৫১) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সাথে আলাপ হয় এবং সেই আলাপে জানতে পারে যে তার কোন পরিবারের সাথে এখন কোন যোগাযোগ নেই। চলতি মাসের ১০ তারিখে পথ দুর্ঘটনায় আহত হয় কেশব হালদার এবং কোন এক পথচলতি মানুষ তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করেন।
তার কাছে থেকে বাড়ীর ঠিকানা নিয়ে “হ্যাম রেডিও”-র সাথে যোগাযোগ করেন ডাঃ সুপ্রিম সাহা। পরে হ্যাম রেডিও র একটি টিম ঢোলা থানার হেসামাবাদে কেশবের বাড়িতে যায়। কেশবের পরিবারের সাথে কথা বলে জানতে পারে যে পরিবারের লোক ঢোলা থানায়ে দুইমাস আগে একটি নিখোঁজ ডায়েরি করে। কেশবের পরিবার হ্যাম রেডিও র কাছে থেকে খুজে পাওয়ার কথা শুনে আনন্দিত। আজ হ্যাম রেডিও ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে কেশবকে তার বাড়ির লোকের হাতে তুলে দেন। এদিন ডায়মন্ড হারবার জেলা হাসপাতালের অ্যাসিস্টেন্ট সুপার সুপ্রিম সাহা বলেন “কেশবের শারীরিরক অবস্থা ভালো হলেই তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে”।

No comments:
Post a Comment