মৃন্ময় নস্কর,বারুইপুর: বারুইপুর জেলাপুলিশ ও ক্যানিং থানার উদ্যগে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে শনিবার ক্যানিং থানার হেলিকপ্টার মোড়ে বাইক আরোহীদের সচেতন করেন।
এই সচেতনমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং এস,ডি,পি ও দেবী দয়াল কুন্ডু,ক্যানিং থানার ও,সি আশীষ দাস, কিছু পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়াররাও স্কুলের ছাত্রছাত্রী।
এই দিন হেলমেট বাইক আরোহীদের ধরে মাথায় হেলমেট নেই কেন?সেই প্রশ্ন করলে অনেকে লজ্জায় মাথা নিচু করে থাকেন কেউ আবার হাত জোড়া করে ক্ষমা চেয়ে নেন। তখনি শিশু ছাত্র ছাত্রীরা তাদের হাতে একটি লজেন্স ধরিয়ে দিয়ে বলে আঙ্কেল হেলমেট পড়ে বাইক চালাতে হয়।
তাতেই বাইকে থাকা মানুষজন লজ্জা পেয়ে মাথা নিচু করে বাইক চালিয়ে বেড়িয়ে পড়ে।

No comments:
Post a Comment