প্রশাসনের উদাসীনতায় কি করল ক্ষুব্ধ গ্রামবাসীরা? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 12 February 2018

প্রশাসনের উদাসীনতায় কি করল ক্ষুব্ধ গ্রামবাসীরা?

জয়ন্ত সাহা আসানসোল : দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও কাজ হয় নি। অবশেষে রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করল গ্রামবাসীরা।গ্রামবাসীদের এই আন্দোলন কে সমর্থন জানিয়েছেন  জামুরিয়া পঞ্চায়েত সমিতির সান্তনা মন্ডল। আসানসোলের জামুরিয়া থানার বাহাদুরপুর মোড়ের ঘটনা।গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে বাহাদুরপুর ও জামুড়িয়া রাস্তার বেহাল অবস্থা।  বারবার পূর্ত দপ্তরের কাছে দাবি জানিয়েও কোন কাজ হয় নি বলে দাবি গ্রামবাসীদের। অবশেষে এদিন ইঁট ফেলে সকাল থেকে বাহাদুরপুর মোড়ে রাস্তা অবরোধ করল গ্রামবাসীরা। তাদের দাবি অবিলম্বে রাস্তা মেরামতি করতে হবে। রাস্তা  অবরোধের মধ্যেই চলছে রান্না বান্না। এই অভিনব দৃশ্য দেখা গেল।

No comments:

Post a Comment

Post Top Ad