সুদীপ্তা পাল, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত আবারও বন দপ্তরের খাঁচায় বন্দী হলো একটি বহুরূপী গিরগিটি। বিরল প্রজাতির এই গিরগিটি দাঁতন ভাগবতচরণ প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার করা হয়।
স্কুল থেকে খবর পায় বেলদা বন বিভাগ। বন বিভাগের কর্মী কিঙ্কর চন্দ উদ্ধার করে নিয়ে আসেন বেলদা ফরেস্ট অফিসে।
স্কুলের বারান্দায় ক্যামেলিয়নটিকে হঠাৎই হাঁটতে দেখে স্কুলের ছাত্রছাত্রীরা। রং বদলানো বহুরূপী গিরগিটিটিকে পর্যবেক্ষণে রাখার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বেলদা বন দপ্তর।


No comments:
Post a Comment