সচেতন পুলিশ প্রশাসন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 17 February 2018

সচেতন পুলিশ প্রশাসন



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে জেলার বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে পথ নিরাপত্তা , বাল্য বিবাহ ও অন্যান্য বিষয় গুলি নিয়ে সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা করা হল। ছাত্র ছাত্রী দের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে তবেই সমাজ সচেতন হবে ও মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প বাস্তব রূপ পাবে - এই লক্ষ পূরনে জেলার পুলিশ সুপার ভি.সলোমান.নিশাকুমার জেলার হাইওয়ে অন্তর্ভুক্ত থানাগুলিকে এইরূপ উদ্যোগের নির্দেশ দেন । সেইমতো জেলার নন্দকুমার, চন্ডীপুর সহ বেশ কয়েকটি থানা এমন অভিযানে নামলো। প্রত্যেকটি স্কুলে গিয়ে এক ঘন্টার একটি প্রোগ্রামের আয়োজন করা হয়। এই পোগ্রামে ছাত্র ছাত্রীদের  বিয়ের বয়স ও বাল্যবিবাহের খারাপ দিক গুলো সম্পর্কে বোঝান ভারপ্রাপ্ত ওসি রা।  এছাড়াও থানার ট্রাফিক অফিসার রাস্তা পারাপার সহ হেলমেট ব্যবহার ইত্যাদির খারাপ ও ভালো দিক গুলি বুঝিয়ে বলেন । জেলা পুলিশের এমন উদ্যোগে খুশি স্কুল গুলি সহ শিক্ষকরা । এইরূপ বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচী চলবে বলে জানান পুলিশ সুপার ।

একই সঙ্গে আজ জেলার নন্দকুমার থানার তরফ থেকে দুর্ঘটনা কমাতে রাস্তার দুইদিকে বালি, চিপস সহ জমে থাকা জিনিসপত্র সাফাই করার অভিযান চালাচ্ছেন ওসি অমিয় ঘোষ সহ অফিসারেরা। রাজ্য ও জাতীয় সড়কের দুইদিকে সাফাই অভিযান চলছে।

No comments:

Post a Comment

Post Top Ad