মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: শ্বশুর,শাশুড়ি ও স্ত্রী মারধোর করায় বিষ খেয়ে আত্মঘাতী যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার খাঁকড়া মুড়ি গ্রাম পঞ্চায়েত রামনগরের সরদার পাড়ায় । গত দুই বছর আগে প্রেম করে বিবাহ হয় রামনগরের পিজুস কান্তি মণ্ডল ও মহেশতলার থানার মোহিষ গোটের চণ্ডী গড়ের বাসিন্দা মধুমতী মণ্ডলের সঙ্গে । বিবাহের আগে থেকেই অবৈধ সম্পর্ক লিপ্ত ছিল কিন্তু পীযূষ সঙ্গে বিবাহের ৮ মাস পর থেকেই জানতে পারে পীযুষ ও তার পরিবারের লোকজন , মধুমতীকে বারণ করে পীযূষ ও পীযূষের পরিবার বেশ কয়েক বার অশান্তি ও হয় , এই নিয়ে মধুমতীর বাপের বাড়ির লোকজন পীযূষকে ভালো বলে নিয়ে গিয়ে মারধোর ও করে । গত জানুয়ারী মাসের ২৪ তারিখে মধুমতীর খুড়তুতো বোনের বিবাহ ছিল নিমন্ত্রণ ছিল পীযূষ -- মধুমতী ও পিজুসের পরিবার লোকজনের । পীযূষ ও মধুমতী সন্ধ্যার সময় বিবাহ বাড়িতে যায় । আবার মধুমতী অবৈধ সম্পর্ক চোখের সামনে ঘটে পিজুসের । প্রতিবাদ করে পীযূষ , প্রতিবাদ করাতেই ঘটল বিপত্তি , শশুর অনিল পোড়েল , শাশুড়ি - শিবানী পোড়েল ও স্ত্রী মধুমতী মারধর করে পীযূষকে । পিজুসের পরিবারের লোক জন ও পাড়া প্রতি বেশীদের দাবি যে অপমান সহ্য করতে না পেরে বাড়িতে এসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে পীযূষ , বাড়ির লোকজন উপরে গিয়ে দেখে যে বিষের গন্ধ বের হচ্ছে । সঙ্গে সঙ্গে বিদ্যাসাগর হাসপাতালে ও পরে চিত্তরঞ্জন ও চিত্তরঞ্জন থেকে স্থানরিত করে পিজিতে । গত ৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ রাতে মারা যায় , পীযূষ মণ্ডল । পীযূষের মৃত্যুর সংবাদ পেয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন।
Post Top Ad
Saturday, 3 February 2018
শ্বশুরবাড়ির অত্যাচারে আত্মঘাতী জামাই
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment