স্বরুপনগর ব্লক দক্ষিণ তৃণমুল যুব কংগ্রেসের আয়োজনে বালতী ফুটবল ময়দানে শনিবার অনুষ্ঠিত হল তৃণমুলের কর্মী প্রশিক্ষণ শিবির । আসন্ন পঞ্চায়েত ভোটকে লক্ষ্য করে আয়োজিত এই শিবিরের মাধ্যমে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বেঁজে উঠল তৃণমুলের বিজয়ের দামামা, এমনটাই আশা করছেন ঐ এলাকার ভারপ্রাপ্ত তৃণমুলের নেতৃবৃন্দ । এদিনের সভায় উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণা জেলা তৃণমুলের সহসভাধিপতি কৃষ্ণগোপাল ব্যানার্জী, জেলা পরিষদের পুর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী, স্বরুপনগর বিধানসভার বিধায়ক বীণা মন্ডল, বনগাঁ লোকসভাকেন্দ্রের সাংসদ মমতাবালা ঠাকুর, স্বরুপনগর ব্লক দক্ষিণের সভাপতি রাজীব মন্ডল, হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজী সেখ নুরুল ইসলাম, উত্তর ২৪ পরহণার জেলা পরিষদের পুর্তঃ সভাধিপতি রেহেনা খাতুন, নৈহাটী বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিকসহ আরও অনেক নেতা । এদিনের কর্মী সম্মেলনে হাজির ছিলেন প্রায় সাতহাজার তৃণমুল কর্মী ও সমর্থক । কর্মীদের প্রশিক্ষণ লিখিতভাবেও দেওয়ার জন্য সভায় একটি ছোট বই প্রকাশ করা হয় । এছাড়াও বিজেপি এবং সিপিএম দল থেকে সাতশো কর্মী তৃণমুলে যোগদান করে ।
এদিনের সভার শেষে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নারায়ণ গোস্বামী বাজেট নিয়ে বিজেপির কেন্দ্র সরকারকে বিধলেন । তিনি বলেন কেন্দ্র যে বাজেট পেশ করেছেন তা ফাঁকা আওয়াজ মাত্র । এদিন লোকে বাঁশ দিয়ে এসেছে, এরপরেও বাম্বু কমিশন নিয়ে এসেছে । এছাড়াও রিজার্ভ ব্যাঙ্কের নতুন নীতি নিয়ে তিনি কটাক্ষ করে বলেন, নিজের টাকা নিজের কাছে রাখলে তা কালো আবার ব্যাঙ্কে রাখলে তা গেল । বিজেপি শাসনামলে ১২০০০ কৃষক নিজের জীবন দিয়েছেন, এতদিন পরে এসে বাজেটে তা প্রকাশ পেল যে সরকার নিজেদের ভুল অনুধাবন করেছে । তাদের ব্যর্থতার বহিঃপ্রকাশ হল রাজস্থান এবং বাংলার বিভিন্ন নির্বাচনে আসন খোঁয়াচ্ছে তারা ।

No comments:
Post a Comment