সুদীপ্তা পাল,পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের চাঁদড়া তে রবিবার বিকেলে বিজেপির সভা চলাকালীন হামলা চালায় একদল দুষ্কৃতী। বিজেপির জেলা সভাপতি সমীত দাশ জানান, এই ঘটনায় বিজেপি তিনজন সমর্থক গুরুতর আহত হয়েছেন।
বিজেপির অভিযোগ, দলের মেদিনীপুর গ্রামীণ পশ্চিম মন্ডলের চাঁদড়াতে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট কিছু দুষ্কৃতি পুলিশের উপস্থিতিতে তাদের সমর্থকদের আক্রমণ করে। এলাকায় উত্তেজনা সৃষ্টি করে তাদের রাজনৈতিক সভা ভন্ডুল করার চেষ্টা করা হয়। যদিও সেখানে শান্তি বজায় রেখেই সভা করে বিজেপি। আহত সমর্থকদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

No comments:
Post a Comment