জয়ন্ত সাহা, আসানসোল : জামুড়িয়ার অন্তর্গত ইসিএলের পানুড়িয়া কোলিয়ারির ওয়ার্কশপ আবাসনের বাসিন্দা ভবাণী হাঁড়ির বাড়িতে মেয়ে জামাই ও তাদের নয় বছরের কন্যা বেড়াতে এসে ছাদের সিলিং ভেঙে গুরুতর আহত৷বর্তমানে তারা আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ঘটনা ক্রমে ভবাণী হাঁড়ি ইসিএলের কর্মী৷তিনি পানুড়িয়া অঞ্চলে ইসিএলের আবাসনে সাত বছর ধরে চাকরী সূত্রে বসবাস করছেন৷
কিন্তু ইসিএলের আবাসনটি জীর্ণ হওয়ায় উর্দ্ধতন কর্তৃপক্ষকে সংস্কারের জন্যে জানিয়েও কোনো লাভ হয়নি৷ঊর্দ্ধতন কর্তৃপক্ষ দেখছি দেখবো করে বিষয়টি অবহেলা করতে থাকে৷শেষে রবিবার বাবা ভবাণী হাঁড়ির বাড়িতে আসানসোল থেকে মেয়ে কল্যানী জামাই বাপি হাঁড়ি ও তাদের নয় বছরের মেয়ে চাহাত বেড়াতে এসে ছাদের সিলিং ভেঙে পড়ায় গুরুতর আহত হয়৷
যদিও কল্যানী হাঁড়িকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷তবে নয় বছরের কন্যা চাহাত ও জামাই বাপি হাঁড়ি গুরুতর আহত হওয়ায় তাদেরকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

No comments:
Post a Comment