চাঁদনী,পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অভিনব উদ্যগ রাজ্য জুড়ে যখন পথনিরাপত্তার ওপর নজরদারি থেকে নিয়মের কড়াকড়ি ঠিক সেইসময়ই পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এই সচেতনতায় অংশ নিল ভিন্ন ভাবে। গতকাল বিকেলের পর থেকেই নন্দকুমার থানার ভারপ্রাপ্ত ওসি অমিয় ঘোষের নেতৃত্বে থানার টিম নেমে পড়ে এলাকার সহ পূর্ব মেদিনীপুর জেলার বাসচালক, লরি চালক ও ট্রেকারচালক সহ বিভিন্ন ইউনিয়ান গুলিকে থানা প্রাঙ্গনে একজোট করে একটি আলোচনা সভা করার উদ্দ্যেশ্যে । রাত আট টা নাগাদ সবাই থানার আওহ্বানে সাড়া ও দেন । উপস্থিত ব্যক্তিদের থেকে বিভিন্ন সমস্যার কথা শুনে ট্রাফিক আইনের বিভিন্ন দিক, নতুন নিয়মকানুন ও ট্রাফিক আইন মেনে চলে মুখ্যমন্ত্রীর উদ্যোগ "সেফ ড্রাইভ , সেভ লাইফ" কে সফল ভাবে কার্যকর করার উপায়গুলি বুঝিয়ে বলেন পূর্ব মেদিনীপুরের কোর্ট ইন্সপেক্টর নাসিম আক্তার সহ ওসি অমিয় ঘোষ। নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার বেরা সহ এলাকার বিশিষ্টজনেরা থানার এই উদ্যোগে সামিল হয়েছিনেন।
Post Top Ad
Tuesday, 6 February 2018
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment