রহস্য: বটগাছে ধোঁয়া - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 February 2018

রহস্য: বটগাছে ধোঁয়া

রহস্যজনক ভাবে বহুবছর পুরনো বট গাছ থেকে ধোয়া বের হতে দেখে উত্তেজনা এলাকায়। ঘটনাটি ঘটেছে গাইঘাটার বকচরা গোহাটা বাজার এলাকায়।।দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
    মঙ্গলবার সকালে হঠাৎ একটি বহুবছর পুরোনো বট গাছের ভেতর থেকে ধোয়া বেরোতে দেখতে পায় এলাকাবাসী।।সাথে সাথে তারা কয়েক বালতি জল দিলে ধোয়া বেরোনো বন্ধ হয়ে হয়ে যায়,তবে এর আধ ঘন্টার মধ্যে ফের ওই বট গাছ থেকে ধোয়া বেরোতে দেখেন এলাকাবাসি,তখন সেই ধোয়ার পরিমান হয় আরও বেশি।এর পর আতঙ্কিত এলাকাবাসী খরব দেয় দমকল দপ্তরে।খবর পেয়ে ঘটনা স্থলে চলে আসে দমকলের একটি ইঞ্জিন,,,ততক্ষনে খবর পেয়ে ঘটনা স্থলে ভীড় জমায়  আসপাসের লোকেরা। জানা যায় দমকলের প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর বন্ধ হয় ধোয়া বেরোনো।তবে ঠিক কি কারনে ওই বট গাছ থেকে ধোয়া বেরোনো তার সঠিক কোনো কারন এখনও জানা যায়নি।বকচারার ওই বাজারে প্রতি শনিবার বসে গরুর হাট,তবে প্রায় দুশো বছর পুরনো ওই বট গাছ থেকে এই রহস্যজনক ধোয়ায় বের হতে দেখে উত্তেজনা ছড়ায় এলাকায়।

No comments:

Post a Comment

Post Top Ad