মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: গণধর্ষনের ঘটনায় অভিযোগ হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে কাশিপুর থানার পুলিশ নাবালিকাকে অভিযুক্ত ছয় জনকেই গ্রেফতার করল। প্রসঙ্গত শনিবার রাতে কাশিপুর থানার শোনপুর বাজার এলাকায় আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রন খেতে যায় অষ্টম শ্রেনির ছাত্রি।সেখান থেকে প্রেমিকের সাথে দেখা করতে গেলে প্রেমিক ও তার পাঁচ বন্ধু মিলে তাকে ধর্ষন করে। নাবালিকা বর্তমানে বারুইপুর হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার কাশিপুর থানায় অভিযোগ করার পর ছয় অভিযুক্তের মধ্যে তিনজনকে রাতেই গ্রেফতার করে পুলিশ । সোমবার তিন জনকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের পাঁতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচার পতি। তাদেরকে জেরা করেই বাকি তিন অভিযুক্তকে গ্রেফতার করল কাশিপুর থানার পুলিশ । অপরাধীরা সবাই ধরা পড়ায় খুশি এলাকার লোকজন।
No comments:
Post a Comment