চাইল্ড হেল্প লাইন নম্বর ১০৯৮ এ অচেনা ব্যক্তির গোপন খবর ।আর তাতেই কাজ হাসিল ।হাবড়া থানা ও চাইল্ড লাইনের যৌথ উদ্যগে বন্ধ হল নাবালিকার বিয়ে ।
নাবালিকা তাই নদীয়া থেকে উত্তর ২৪ পরগনার হাবড়ায় এনে চলছিলো বিয়ে ।বিয়ের পিঁড়ি থেকেই নাবালিকার বিয়ে বন্ধ করে নিয়ে আসা হল হাবড়া থানায় ।হাবড়ার কুমরা পঞ্চায়েতের ভারতী নগর কলনীর ঘটনা ।চাইল্ড লাইন সূত্রে খবর নদীয়ার চাকদা থানার বাগরাবপুরের মেদের মাঠ এলাকার বাসিন্দা দিনমজুর সুধাময় বিশ্বাস এর মেয়ে লাবনী বিশ্বাস (১৭) বিয়ে দিতে আসেন হাবড়ার ওই এলাকায় ।কয়েকদিন আগেই অসীম মহন্ত নামে বছর তেইশের এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয় আর সেমতই চলছিলো বিয়ে ।ভারতী নগরে লাবনীর এক আত্মীয় বাড়িতেই কাল রাত ৯টা নাগাদ পুলিশ হানা দিয়ে এই বিয়ে বন্ধ করে ।মঙ্গলবার মেয়েটি ও তার পরিবারকে হাবড়া থানা ও চাইল্ড লাইনের কর্মীরা ১৮ বছরের আগে নাবালিকা বিয়ে হলে কি কি সমস্যা হয় বোঝানোর পর ।তাদের ভুল বুঝতে পেরে মেয়ের পরিবার চাইল্ড লাইনে মুচলেখা দিয়ে জানায় তারা ১৮ বয়স না হলে মেয়ের বিয়ে দেবেন না ।যদিও বুধবার মেয়েটির কাউন্সিলিং এর জন্য বারাসাতে চাইল্ড লাইনে ফের মেয়েটিকে পাঠানো হবে বলে জানান হাবড়ার চাইল্ড লাইনের কর্মী প্রকাশ দাস ।

No comments:
Post a Comment