পায়েল দেব: 'প্যাড' আমরা সবাই জানি প্যাড অর্থাৎ স্যানিটারি ন্যাপকিন কি বিষয়ে ব্যবহৃত। মা জাতির প্রত্যেকেই এই ন্যাপকিন ব্যবহার করে। যদিও তা পৌরাণিক সময় থেকে চলে আসত খুব লজ্জার বিষয় হয়ে।তবে সেই লজ্জার বিষয়বস্তুও আজও লোক সমাজে চোখে পড়ে। মাসিক পিরিয়ড প্রতিটি মহিলাদেরই একটি স্বাভাবিক বিষয়। আর যার কারণে আজ আমাদের সৃষ্টি। তবে সেই বিষয়কে নিয়ে হাসি, লজ্জা, ছি ছি করা বা পিরিয়ড হলে অন্য ঘরে থাকা, স্কুলে না যাওয়া, বারবার স্নান করানো ও ইত্যাদি নানা ধরনের অস্বাভাবিক কর্মকান্ড আজও করানো হয় গ্রাম গঞ্জ থেকে শুরু করে প্রত্যন্ত শহরেও।
আর এরই প্রতিবাদে 'প্যাডমান' সিনেমাটি বের করতে চলেছেন খ্যাতনামা জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার।সিনেমাটির প্রোডিউসার তাঁরই স্ত্রী টুইঙ্কেল খান্না। প্রসঙ্গত মহিলাদের সোচ্চারে একের পর এক সমাজ সচেতনতার সিনেমা করে চলেছে খিলাড়ি অক্ষয় কুমার। যদিও তাঁর নামের আগে খিলাড়ি হলেও তিনি এখন সমাজ সচেতনতার সিনেমা করে একের পর এক পুরস্কার,অস্কার পেয়ে চলেছেন। এর আগে 'টয়লেট এক প্রেমকথা' নামে ছবি তাঁরই উদ্যোগে এবং তাঁরই অভিনয়ে বের হয়েছিল। যাতে তিনি দেখিয়েছেন, টয়লেট মাঠে ঘাটে করার জন্য নয়, টয়লেট বাড়ির এক পাশে আলাদা করে জায়গা করে তাতে করার জন্য। কারণ বহু ব্যাকটেরিয়া আছে যা মাঠে ঘাটে করার ফলে মানুষের রোগের কারণ হয়ে দাঁড়ায়।এমনকি বিহার, উত্তর প্রদেশ রাজ্যের বাইরেও ও মধ্যেও এখনও করে চলেছে। তার জন্য যে আন্দোলন যে কঠোর পরিশ্রম সচেতন মানুষকে করতে হয় তারই প্রেক্ষাপট অক্ষয় কুমার।
এবার প্যাডমানে সেইরকম কিছু বিষয় তুলে ধরতে চাইছেন তিনি। আজকের যুগে নারী-পুরুষ সবই সমান। কেউ কারোর চেয়ে পিছিয়ে নেই তাহলে কেন মাসের সাতটি দিন নারীরা লজ্জায় নিজেকে গুটিয়ে রাখবে?তার জন্য যে ব্যবস্থা চিকিৎসকরা এনেছেন তার সাহায্য নিয়েই এই সাতটি দিন তাদের নির্দ্বিধায় চলতে হবে। তার জন্য কেউ তার উপর হাসতে পারবে না। কারণ প্রতিটি পুরুষ জানে কি সেই সাতটি দিন! যার কারণেই আজ সবাই পৃথিবীর আলো দেখেছে।মাসের ৩০ দিনের মত এইদিনগুলিও এক, স্বাভাবিক।
প্যাডমান সিনেমাটি ৯ ফেব্রুয়ারি বের হতে চলেছে। সিনেমাটিতে অভিনয় করছেন অক্ষয় কুমার, রাধিকা আপ্টে, সোনাম কাপুর।ডিরেক্টর হলেন আর বালকি, প্রোডিউসার হলেন টুইঙ্কেল খান্না।
প্যাডমান সিনেমাটিতে উৎসাহিত হয়ে অনুষ্কা শর্মা, বরুণ ধাবান সহ বলিউডের জনপ্রিয় নায়ক-নায়িকারা প্যাড স্যানিটারি ন্যাপকিন হাতে ধরে ছবি পোস্ট করছেন তাদের সোশ্যাল মিডিয়ার সাইটগুলিতে।


No comments:
Post a Comment