বয়স হলে বাবা-মা বোঝা!দেখুন সেই জলজ্যান্ত ছবি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 February 2018

বয়স হলে বাবা-মা বোঝা!দেখুন সেই জলজ্যান্ত ছবি

নিজস্ব প্রতিনিধি,দেগঙ্গা:  জন্মদাতা বাবা যে কতটা বোঝা হয়ে গেল তিন ছেলের কাছে এমনি এক ঘটনা ফুটে উঠল দেগঙ্গাতে। পাশাপাশি পুলিশের মানবিক মুখ দেখল দেগঙ্গা বাসী। দেগঙ্গার কলিজুগা এলাকায় গ্রাম থেকে ৫০০ মিটার দূরে মাঠের মধ্যে কে বা কারা এক ৭০ বছরের বৃদ্ধকে ফেলে চলে যায়। উলঙ্গ অবস্থায় বিচুলি চাঁপা দিয়ে রেখে যায়। এভাবে তিন দিন পড়ে ছিল।মঙ্গলবার সকালে স্থানীয় চাষীরা মাঠে যাওয়ার সময় তাঁকে দেখতে পায়। সাথে সাথে গ্রামের কিছু ছেলে ছুটে এসে জামাকাপড় পরিয়ে কিছু খেতে দিয়ে পুলিশকে খবর পাঠাই। খবর পেয়ে দেখঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করে। পাশাপাশি পুলিশ সূত্রে জানা যায়, ওই বৃদ্ধ বর্তমানে সুস্থ আছে তবে শারিরীক  অবস্থা দুর্বল । বৃদ্ধ জানিয়েছে তাঁর বাড়ি বারাসতের বরিশাল কলনীতে। তিন ছেলে আছে দুই ছেলে চাকরি করে। ছেলেরা বৃদ্ধ বাবার খোঁজ খবর নেয়না। এলাকাবাসীর অভিযোগ ,বৃদ্ধ যেখানে পড়ে ছিল সেখানে তাঁর পক্ষে একা যাওয়া সম্ভব নয় । কেবা কারা তাঁকে ফেলে চলে গেছে। বৃদ্ধ আরও জানিয়েছে তাঁর ছেলেরা লোক দিয়ে ফেলে চলে গেছে। এখন তার আশ্রয়স্থল হাসপাতালের বেড। অপেক্ষায় আছেন বাড়ি ফেরার। দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে বিষটি তদন্ত করে দেখছে পুলিশ। বাড়ির ঠিকানা শনাক্ত  করে তাঁর পরিবারে হাতে তুলে দেওয়া হবে। পুলিশের এই রুপ কাজে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

No comments:

Post a Comment

Post Top Ad