আবারও ভেঙে পড়ল ছাদ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 February 2018

আবারও ভেঙে পড়ল ছাদ!

আসানসোল: এক সপ্তাহের মধ্যে আবারও ভেঙে পড়ল টিআরএস ক্যান্টিনের ছাদ ভেঙে পড়ল। এক সপ্তাহ আগেই ছাদের একাংশ ভেঙে সামান্য আহত হয়েছিলেন ক্যান্টিনের রাঁধুনি তপন দাস। তবে সেবার হাসপাতালে ভর্তি হতে হয়নি। কিন্তু এবার সেই রাঁধুনির গায়ে আবারও ভেঙে পড়ল ছাদের চাঙর। আর তাতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেন।
প্রসঙ্গত , একমাস আগেই  পূর্ব রেলের  আসানসোল ডিভিশনের  টিআরএস বিভাগের স্টাফ ক্যান্টিন উদ্বোধন করেছিলেন পূর্ব রেলের জিএম হরিন্দ্র রাম। কিন্তু মাস খানেক যেতে না না যেতেই ক্যান্টিনের রান্নাঘরের ছাদের অংশ বারবার ভেঙ্গে পড়ছে। একই ভাবে দুবার আহত হলেন রাঁধুনী তপন কুমার দাস।
অভিযোগ নিম্ন মানের জিনিসপত্র দিয়েই বানানো হয়েছিল ছাদ। তাই বারবার এমন ঘটনা ঘটছে। গতবার ছাদ ভেঙে পড়ার পর এক ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছিল রেল। এবার কি হবে। সাসপেন্ড করেই দায়িত্ব খালাস করেছিল। এবার কি ব্যবস্থা নেবে রেল?

No comments:

Post a Comment

Post Top Ad