নিজস্ব প্রতিনিধি,গোপালনগর:ছাত্রীদের সাথে অভব্য আচরনে শিক্ষককে বেধড়ক মারধর। স্কুল ভাংচুর।ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার গোপলনগর থানার নতুনগ্রাম সুভাষিনী হাইস্কুলের ঘটনা। অবিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরে ছাত্রীদের সাথে অভব্য আচরন করতো বলে অভিযোগ শিক্ষক শ্যামল সাহার নামে।
বুধবার দিন অষ্টম শ্রেনির এক ছাত্রীর হাত ধরে টানে বলে অভিযোগ এবং প্রধান শিক্ষককে ঘটনার কথা জানালে তিনি জানান এই ঘটনা জানি বাইরে কাউকে না জানানো হয়। ছাত্রী বাড়িতে গিয়ে সমস্ত ঘটনার কথা জানালে পরিবার ও স্থানীয় লোকজন শুক্রবার স্কুল খুলতেই চড়াও হয় শিক্ষক শ্যামল সাহার ওপরে ইস্কুলের ভেতরে বেধড়ক মারধর করতে থাকে এবং টানতে টানতে বাইরে নিয়ে এসে মাটিতে ফেলে মারধর করা হয়। এবং ইস্কুলের আসবাবপত্র সমস্ত কিছু ভাংচুর করে উত্তেজিত জনতা। পরে ঘটনাস্থলে গোপালনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে শিক্ষককে উদ্ধার করে।
ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে গ্রেপ্তার শিক্ষক শ্যামল সাহা। স্থানীয় লোকজনের অভিযোগ দীর্ঘদিন ধরে এরকম অভিযোগ আসছিল শিক্ষকের বিরুদ্ধে। একাধিক ছাত্রীর সাথে খারাপ ব্যবহার করে বলে জানায় এক অষ্টম শ্রেনির ছাত্রী। এই ঘটনায় বিশাল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এবং স্কুলের পঠন পাঠন বন্ধ রয়েছে।

No comments:
Post a Comment