ব্রেকিং: মন্দির থেকে চুরি হল লক্ষাধিক টাকার গয়না - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 9 February 2018

ব্রেকিং: মন্দির থেকে চুরি হল লক্ষাধিক টাকার গয়না



অরিন্দম হরি: রাতের অন্ধকারে কালি মন্দির থেকে চুরি হল লক্ষাধিক টাকার গয়না। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়া থানার কাটিয়াহাট বাজার সংলগ্ন কালিবাড়িতে। বৃহস্পতিবার গভীর রাতে একদল দুষ্কৃতী কালিবাড়ির পিছনের জানালা ভেঙে গ্রিল ছাড়িয়ে নির্বিচারে লুটপাট চালায়। মন্দিরের রক্ষাণাবেক্ষনের দায়িত্বে আছে ব‍্যানার্জী পরিবার; তাদের কথা অনুযায়ী চুরি গেছে সোনার টিকলী, সোনার হার,রূপোর বালা চুড়ি,গলার চেন সহ প্রায় লক্ষাধিক টাকার গয়না। পাশাপাশি মন্দির পার্শ্ববর্তী পিযূষ কান্তি চক্রবর্তীর ফাঁকা বাড়ির দরজা ভেঙে চুরি করেছে লক্ষাধিক টাকার গয়না ও নগদ টাকা। মন্দির কর্তৃপক্ষের দাবি অনুযায়ী গত দুবছরে এই মন্দিরে চারবার চুরি হয়েছে। কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে বাদুড়িয়া থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad