শিল্পের দাবিতে যা হল শিবপুরে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 February 2018

শিল্পের দাবিতে যা হল শিবপুরে



স্নেহা চক্রবর্তী,শিবপুর:  আবারো শিবপুরের জমিতে শিল্পের  দাবিতে আন্দোলনে নামলো শিবপুর মৌজার কৃষক সংগ্রাম সংহতি কমিটির সদস্যরা। রবিবার বিকালে বোলপুর শহরের একটি বেসরকারী হোটেলে  সংঘঠনের পক্ষ থেকে গণ কনভেনশনের ডাক দিয়েছিলো। কিণ্তু হঠাৎ করে ওই হোটেলে  কোন  কনভেনশন করা যাবে না বলে উদ্যোক্তাদের জানিয়ে দেয়। তারা বাধ্য হয়ে ওই বেসরকারী হোটেলের নিচে তাদের নির্ধারিত কর্মসূচি পালন করেন .সেই সভায় সদস্যরা শিল্পের দাবিতে গলায় প্লাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয় .সংঘঠনের পক্ষ থেকে জানানো হয় তারা শিবপুর কৃষকের পাশে আছে। যে জমিতে শিল্প হওয়ার কথা সেই জমিতে শিল্প ছাড়া অন্য কিছু হতে পারবে না। প্রসঙ্গত বাম আমলে অধিকৃত ৩০০ একর জমি নেওয়া হয়েছিল শিল্পর জন্য। কিণ্তু বর্তমান সরকার সেখানে শিল্প না করে আবাসন ও বিশ্বভারতী তৈরী করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ .শিল্পের দাবিতে কৃষকদের একাংশ দফায় দফায় সেখানে আন্দোলন করে .কয়েকদিন আগেও সেই জমিতে যেতে বাঁধা পেয়ে ফিরে যায় বিরোধী দলনেতা আব্দুল মন্নান সহ অনান্য নেতৃত্ব। তারই রেশ ধরে বিভিন্ন সময় চলছে এই আন্দোলন।

No comments:

Post a Comment

Post Top Ad