আশীষকে নিয়ে কেন গর্ব বীরভূমবাসীর? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 February 2018

আশীষকে নিয়ে কেন গর্ব বীরভূমবাসীর?


স্নেহা চক্রবর্তী,বীরভূম: প্রাথমিক বিদ্যালয়ের রাজ্য ক্রিয়া প্রতিযোগিতায় হয়েছিলো সল্টলেকের সাঁই কমপ্লেক্সে।জেলা স্তরের সেরা প্রতিযোগীদের নিয়ে বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতা হয়েছিলো সল্টলেকে।সেই প্রতিযোগিতায় লংজাম্প খ বিভাগে তৃতীয় স্থান দখল করেছিলো বীরভূমের নলহাটি পশ্চিম চক্র পুশর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আশীষ মাল।একটা পিছিয়ে পড়া এলাকা থেকে এই ধরনের সাফল্য আশীষ মালের জন্য গর্বিত তার স্কুল ও গ্রামবাসীরা।গ্রামের নাম উজ্বল করেছে আশীষ।শুক্রবার সেই খুশিতে গ্রামবাসী ও স্কুলের তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হলো ।স্কুলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আশীষকে সম্বর্ধনা দেওয়া হলো।উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মৈনুদ্দিন শামস্ সহ ব্লক ও প্রাথমিক সংসদের আধিকারিকরা।তাকে মানপত্র সহ বিভিন্ন ধরনের উপহার দিয়ে তাকে সম্বর্ধনা দেওয়া হয় এই ধরনের সম্বর্ধনা পেয়ে খুশি আশীষ মাল।আগামী দিনে পড়াশুনার সাথে খেলা ধূলাকে সমান গুরত্ব দেওয়ার কথা বলেছে আশীষ মাল।

No comments:

Post a Comment

Post Top Ad