অবশেষে ধরা পড়ল মন্দিরের চোর! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 February 2018

অবশেষে ধরা পড়ল মন্দিরের চোর!



জয়ন্ত সাহা, আসানসোল: ৪৮ঘন্টার মধ্যে মন্দিরের তালা ভেঙ্গে লক্ষাধিক টাকার চুরির ঘটনায় বড় সাফল্য পেল আসানসোল দঃ পুলিশ পোষ্ট৷
শুক্রবার রাতে আসানসোলের রেলপার অঞ্চল থেকে মহঃ জাহাঙ্গীর(২৩)ওরফে সনু এবং মহঃ জাভেদ(২০)ওরফে ভট্টু কে বড়তোড়িয়া মন্দিরে চুরির ঘটনায় আটক করে পুলিশ৷তাদের কাছ থেকে মন্দিরের খোয়া যাওয়া জিনিস গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ শনিবার ওই দুইজন অভিযুক্তকে কোর্টে তোলা হয়৷

প্রসঙ্গত আসানসোল দঃ থানার অন্তর্গত বরতোড়িয়া গ্রামে পরপর চারটা মন্দিরের তালা ভেঙ্গে গয়না এবং জিনিসপত্র নিয়ে লক্ষাধীক টাকার জিনিস চুরির ঘটনা ঘটে৷  বড়তোড়িয়াতে বৃহস্পতিবার সকালে মন্দির পরিস্কার করতে এসে পুরোহিতের নজরে আসে মন্দিরের তালা ভাঙ্গা৷সাথে সাথে মন্দির কমিটিকে খবর দেওয়া হয়।কমিটির লোক এসে দেখেন  ভৈরব মন্দির পরিসরে স্থিত কালী  মন্দিরে কালী মার হাতের চারটা সোনার বালা,কানের সোনার ঝুমকো,সোনার মনটিকা,পিতলের কলসি,দান পেটি,শিব মন্দিরে দান পেটি,,পিতলের সাপ।রাধা কৃষ্ণ মন্দিরে রুপার বাঁশি,,,রুপোর দুটো গোপাল,হনুমান মন্দিরে দানপেটি,পিতলের ঘন্টা সমেত সমস্ত পিতলের বাসন চুরি হয়ে গেছে।ঘটনার খবর পেয়ে দঃ থানার পুলিশ পৌছায় ও  তদন্ত শুরু করে৷ জাহাঙ্গীর  আজাদ বস্তি লালচকের বাসিন্দা এবং জাভেদ আজাদ বস্তি রেলপারের বাসিন্দা বলে জানা গেছে৷

No comments:

Post a Comment

Post Top Ad