ড. কল্যাণ চক্রবর্তী।
মালয়েশিয়া ২৩ জুলাই, ২০০৯ সালে কন্দ ফসলের চারটি ডাকটিকিট প্রকাশ করেছিল। ডাকটিকিটগুলিতে মিষ্টিআলু (Sweet Potato, _Ipomea_ _batatas_ ), শিমূল-আলু (Cassava or Tapioca, _Manihot_ _esculenta_ ), শাঁকালু (Sengkuang or Mexican Yam Bean, _Pachyrrhizus_ _erosus_ ), খামালু (Yam, _Dioscorea_ _alata_ )-র ছবি রয়েছে। ডাকটিকিটগুলির মূল্য যথাক্রমে ৩০, ৩০, ৫০ এবং ৫০ সেন।
এছাড়াও কচু (Taro or Cocoyam, _Colocasia_ _esculenta_ ) সম্পর্কিত ডাকটিকিটের একটি মিনিয়েচার শীটও প্রকাশিত হয়েছিল। সেটির মূল্য আর.এম ৩।
প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বে তণ্ডুল ফসলের পর কার্বোহাইড্রেটের দ্বিতীয় প্রধান উৎস হল কন্দ ফসল। কন্দ বা টিউবার হল স্ফীত ভূ-নিম্নস্থ উদ্ভিদাংশ যাতে গাছের খাদ্য ও পুষ্টি ভবিষ্যতের জন্য সঞ্চিত থাকে।
জাপান (Nippon)ও মিষ্টিআলুর উপর একটি ডাকটিকিট প্রকাশ করেছিল, যার মূল্য ৫০ জাপানি মুদ্রা।
বারকিনা ফাসো ১৫০০ মুদ্রা মূল্যের বীন উইভিল পতঙ্গের ( _Acanthoscelides_ _obtectus_ ) একটি ডাকটিকিট প্রকাশ করেছিল। নিকারাগুয়া ১৯৮৩ সালে দু' ডলার মূল্যের মিষ্টিআলুর কীড়া (Pink spotted hawk moth or Sweet potato Horn worm, _Agrius_ _cingulata_ )-র ছবি সম্বলিত ডাকটিকিট প্রকাশ করে।
ছবি: ইন্টারনেট।






No comments:
Post a Comment