পড়ুয়া পিটিয়ে বরখাস্ত শিক্ষক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 5 February 2018

পড়ুয়া পিটিয়ে বরখাস্ত শিক্ষক

চাঁদনী,কাঁথি: ক্লাসে পড়ুয়া পিটিয়ে বরখাস্ত হলেন এক শিক্ষক। ঘটনা কাঁথি ৩ ব্লকের বিজয়কৃষ্ণ জাগৃহি বাণিপীঠের। ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে আক্রান্ত পড়ুয়াদের অভিভাবকরা এসে চড়াও হন স্কুলে। অভিযুক্ত শিক্ষক কৃষ্ণ কেশব মন্ডলকে মারধরও করেন তাঁরা। ঘেরাও করে রাখেন অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদেরও। পরিস্থিতি বেগতিক বুঝে তড়িঘড়ি অভিভাবক এবং স্কুল পরিচালন কমিটিকে ডেকে বৈঠকে বসেন স্কুলের প্রধান শিক্ষক দুলাল কুমার রায়। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক কৃষ্ণ কেশবকে আপাতত ক্লাস নিতে নিষেধ করা হয়েছে এবং নিষেধ সত্বেও কি কারণে পড়ুয়াদের নির্মমভাবে লাঠিপেটা করা হল তা জানতে তাঁকে লিখিতভাবে ২৪ ঘন্টার মধ্যে জানাতে বলা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। এছাড়াও আক্রান্ত ৯ ছাত্রের চিকিৎসার দায়ভারও নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বৈঠক শেষে এমন সিদ্ধান্ত ঘোষণা হতেই এদিন বিকেল ৫ টা নাগাদ অভিভাবকদের থেকে ঘেরাও মুক্ত হন শিক্ষক-শিক্ষিকারা। জানাগেছে,অভিযুক্ত কৃষ্ণ কেশব মন্ডল স্কুলের গেস্ট টিচার।
শিক্ষকের ঘাটতি মেটাতে পরিচালন কমিটি তাঁকে সম্প্রতি নিযুক্ত করেছিল। এদিন অষ্টম শ্রেণীর বাংলা পড়াতে গিয়ে এই কান্ড ঘটান তিনি। ক্লাসে পড়া না করার কারণে ওই পড়ুয়াদের লাঠিপেটা করেন এরপর। টিফিনের পর সেই খবর অভিভাবকদের কানে উঠতেই উত্তেজনা ছড়ায়। নবকুমনার দাস নামের এক অভিভাবক বলেন," পড়া না করলে কিংবা দুস্টুমি করলে শিক্ষক শাসন করতেই পারেন। কিন্তু সেই শাসন এমন নির্মম হোক আমরা চাই না। তাছাড়া পড়ুয়াদের মেরে রক্তাক্ত করে দেওয়া হলেও তাদের প্রাথমিক চিকিৎসা পর্যন্ত করা হয়নি। সেই কারণেই মূলত আমরা বিক্ষোভ দেখলাম।"

No comments:

Post a Comment

Post Top Ad