উল্টোপুরাণ: তৃণমূল নেতাকে লক্ষ করে বোমাবাজি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 5 February 2018

উল্টোপুরাণ: তৃণমূল নেতাকে লক্ষ করে বোমাবাজি



ভরসন্ধ্যা  বেলায় তৃণমূল নেতাকে লক্ষ করে বোমাবাজি।  আহত তৃনমূল নেতা সহ সাতজন সাধারন মানুষ। আহতরা বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন। এক জনের অবস্থা আশঙ্কাজনক । চাঞ্চল্যকর ঘটনাটি গোপালনগর থানা এলাকার মেদিয়া শিমলা বাজার এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়।  সন্ধ্যা বেলা বাজার এলাকা থেকে গোপালনগর ব্লকের তৃনমূল যুব সভাপতি সুব্রত ব্যানার্জী বাড়ির দিকে যাচ্ছিলেন সেই সময় একটি বাইকে করে এসে দুজন মুখ ঢাকা অবস্থায় বোম মেরে পালিয়ে যায়। তারপরেই আতঙ্কে চিৎকার চেঁচামেচি করতে থাকে লোকজন।
ঘটনাস্থলে গোপালনগর থানার পুলিশ।  তৃনমূলের পক্ষ থেকে বিজেপি আশ্রিত দুস্কৃতি দের কাজ বলে দাবী করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad