ব্রেকিং ফাঁস: ছাত্রীদের যৌন নিগ্রহ শিক্ষকের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 12 February 2018

ব্রেকিং ফাঁস: ছাত্রীদের যৌন নিগ্রহ শিক্ষকের

স্নেহা চক্রবর্তী,বীরভূম: ছাত্রীদের শ্লীলতাহানি করার অভিযোগ উঠলো স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটের ১৪নং ওয়ার্ডের উপেন্দ্রনারায়ন স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষিকের নাম তরুন কুমার গড়াই। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে স্কুলের ছাত্রীদের শরীরের বিভিন্ন জায়গায় হাত দেওয়া অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে সোমবার অবিভাবকেরা স্কুলে গিয়ে ওই শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায় । ওই শিক্ষকের বিরুদ্ধে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ জানান তৃতীয় শ্রেনীর এক ছাত্রীর বাবা । খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ স্কুলে গিয়ে ওই শিক্ষককে আটক করে । যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক।

No comments:

Post a Comment

Post Top Ad