ব্রেকিং: বিজেপির উপর তৃণমূল আশ্রিত গুণ্ডারা যা করল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 February 2018

ব্রেকিং: বিজেপির উপর তৃণমূল আশ্রিত গুণ্ডারা যা করল

জয়ন্ত সাহা,আসানসোলঃ আসানসোলের বারাবনিতে বিজেপির থানা ঘেরাও কর্মসূচীতে তৃণমূল আশ্রিত গুণ্ডাদের হামলা৷

রবিবার সকালে বারাবনি বিধান সভা এলাকায় গৌরাণ্ডি অঞ্চলের অসুস্থ দলীয় সমর্থককে দেখতে গিয়ে বিজেপির মাইনরটি সেলের সভাপতি আকবর হুসেন ও পঃবর্ধমান জেলার প্রাক্তন সহ সভাপতি মনু রায় তৃণমূল আশ্রিত গুণ্ডাদের হাতে হেনস্থা হওয়ায় তার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে রবিবার বিকেলে বারাবনি থানা ঘেরাও এর কর্মসূচী নেওয়া হয়৷সেখানে বিজেপির দলীয় কর্মী সমর্থকেরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও স্মারক লিপি প্রদান করে ফিরে আসার সময় থানা থেকে একশ গজ দূরে তৃণমূলি গুণ্ডাদের হাতে পুনরায় আক্রান্ত হয়৷বিজেপির দলীয় সমর্থকদের পক্ষ থেকে পবন সাউ জানান তার গাড়ি ভাঙচুর করা হয়। একই সাথে তাদের দলীয় কর্মীদের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূলি  গুণ্ডারা ঝাঁপিয়ে পড়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়৷এই ঘটনায় প্রায় পাঁচ থেকে ছয় জন বিজেপি দলীয় কর্মী গুরুতর আহত হয় বলে খবর৷পবন সাউ জানান তিনি বারাবনি থানার বড় বাবুকে ৪৮ঘন্টা সময় সীমা দিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন৷যদি উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয়। তাহলে তারা আসানসোল সিপি অফিসের সামনে অনশন ধর্ণায় বসবেন৷

No comments:

Post a Comment

Post Top Ad