বিজেপি বিরুদ্ধে শাসকদলের মিছিল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 February 2018

বিজেপি বিরুদ্ধে শাসকদলের মিছিল




বিজেপি-র বিভিন্ন কালোনীতি, সম্প্রতি ঘটে যাওয়া পাজ্ঞাব ব্যাংক কেলেঙ্কারী তথা কেন্দ্রীয় সরকারের নোটবন্দি, জিএসটির মাধ্যমে সাধারণ মানুষ ও ক্রেতাদের হেনস্থা করার প্রতিবাদে ও আরও কিছু দাবি সামনে তুলে ধরে বসিরহাটের খোলাপোতা আঞ্চলিক তৃণমুল কংগ্রেসের উদ্যোগে সাধারণ মানুষ, আশাকর্মী ও তৃণমুল কর্মীদের নিয়ে আয়োজিত হল মহা প্রতিবাদ মিছিল । খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপারেশ মুখার্জী ও খোলাপোতা অঞ্চল সভাপতি প্রকাশ রায়ের নেতৃত্বে খোলাপোতা মোড়ে টাকি রোড অবরোধ ও এই প্রতিবাদ মিছিল আয়োজিত হয় । ১১০০০ কোটি টাকার পিএনবি কেলেঙ্কারীর  পর নীরব মোদী পালিয়ে যাওয়ার পরও বিজেপি সরকার নীরব অথচ নোটবন্দী নিয়ে দেশের সাধারণ মানুষকে ব্যাঙ্কে নিজেদের সঞ্চিত অর্থ নিয়ে নাকানিচোবানি খেতে হয়েছে, তার সাথে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দ্রব্যের মুল্যে বৃদ্ধিতে অতিষ্ঠ সাধারণ মানুষ । তারপরও কেন্দ্রসরকার যে মোদীকেয়ার প্রকল্প উন্মোচন করছে তার ফলে রাজ্যের আশাকর্মীদের কর্মসংস্থান হারানোর আশঙ্কা সৃষ্টি হয়েছে । এসব দাবিকে সামনে রেখে বিজেপি-র বিরুদ্বে এই আন্দোলনের মাধ্যমে শুরু হলো খোলাপোতী অঞ্চলের পঞ্চায়েত ভোট প্রস্তুতি ।

No comments:

Post a Comment

Post Top Ad