ফের অসতর্কতার মাশুল ফোনে কথা বলতে বলতে রেললাইন পারাপার এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু যুবকের।পুলিশ জানিয়েছে মৃতের নাম রাম পাল ২৭ ।তিনি ঘাটশিলার মুসিবনি এলাকার বাসিন্দা। পেশায় পিকআপ ভ্যানের চালক। স্থানীয় সুত্রে খবর তিনি ৬টা ৪৫ নাগাদ ধুলাগড় থেকে সবজি বোঝাই গাড়ি এনে পাঁশকুড়া সবজি আড়তে গাড়ি রেখে পাঁশকুড়া স্টেশনে পরিচিত এক ব্যক্তির সাথে দেখা করার জন্য আসছিলেন। ওভার ব্রিজ না ব্যবহার করেই ফোনে কথা বলতে বলতে রেললাইন পারাপার করছিলেন । আর অসতর্কতায় তাতেই ঘটে দুরঘটনা ।স্টেশনে থাকা যাত্রীরা ট্রেন আসতে দেখে রামবাবুকে বার বার ডেকে সতর্ক করার চেষ্টা করেন ।কিন্তু ফোনে কথা বলতে মত্ত থাকায় খেয়াল করেননি তিনি। সেই সময়ই সাঁতরাগাছি গামী ডাউন পারাদ্বীপ সাঁতরাগাছি সুপার ফাস্ট এক্সপ্রেস ধাক্কা মারে পেছন থেকে । ৫ নম্বরের লাইন থেকে ছিটকে পড়েন 6 নম্বর লাইনে ।ঘটনাস্থলেই মৃত্যু হয় রামবাবুর ।ঘটনার খবর পেয়ে পাঁশকুড়া জিআরপি থানার পুলিশ দেহটি উদ্ধার করেন । ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

No comments:
Post a Comment