পুলিশ দেখে নদীতে ঝাঁপ গঙ্গায় তলিয়ে গেল দুই যুবক। ডুবুরী নামিয়েও রাতভোর খোঁজ নেই ঐ দুই যুবকের। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার মানিকনগর এলাকায়। নিঁখোজেরা হলেন আশাদুল মোল্লা ও মিঠুন শেখ। দুজনের বাড়ি টেংড়িডাঙ্গা এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ প্রতিদিন ভোর রাত থেকে ভুটভুটি নিয়ে মানিকনগর ও মেথিরডাঙ্গা এলাকায় ভুটভুটি ও নৌকা নিয়ে হানা দেয় ঐসমস্ত চরায়। ভাঙ্গনের ফলে একদিকে ভাঙ্গন হওয়ায় অন্যদিকে নতুন চরার সৃষ্টি হচ্ছে। সেই নতুন চরায় এলাকার বাসিন্দারা চাষ আবাদ করেন সেই চরা থেকে মাটি কাটায় গতকয়েকদিন আগে সেই নৌকায় আগুন লাগিয়ে দেয়। পুলিশ কে জানানো হলেও বন্ধ হয়নি মাটি কাটা। গতকাল পুনরায় মাটি কাটতে গেলে পুলিশ খবর পেয়ে ছুটে যায় ধরতে। পুলিশ আসতে দেখে গঙ্গায় ঝাঁপ দেয় ওই দুজন। সকালেও খোঁজ নেই তাদের।

No comments:
Post a Comment