সুদীপ্তা পাল, কোলাঘাট: ট্রেনের ধাক্কায় রেলের এক মহিলা কর্মীর মৃত্যুর ঘটনায় শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার ভোগপুর স্টেশানের নিকট। মৃত মহিলার নাম টুলু সামন্ত(৩৮)। বাড়ি কোলাঘাট থানার কোদালিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে টুলুদেবি খড়্গপুরের রেলের একজন কর্মী। তাই কাজে যাওয়ার জন্য স্টেশনে ট্রেন ধরার জন্য রেল লাইন পারাপার করার সময় খড়্গপুর গামী একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পাঁশকুড়া থানার রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। মহিলার মৃত্যুর ঘটনায় কোদালিয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

No comments:
Post a Comment