ব্রেকিং: তৃণমূল সভাপতি খুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 16 February 2018

ব্রেকিং: তৃণমূল সভাপতি খুন


নিজস্ব প্রতিনিধি, শাসন: ক্ষমতা দখলকে কেন্দ্র করে তৃণমূলের আঞ্চলিক সভাপতি সামাদ আলি মোল্লাকে কুপিয়ে খুন। ঘটনাটি শাসন থানার তেহাটা মাঠ পাড়া গ্রাম এলাকার ঘটনা।  বাড়ির পাশে চায়ের দোকানে রাতে চা খাওয়ার সময় কুপিয়ে খুন। এবং বোমা বাজি। ঘটনাস্থলে উত্তেজনা। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে স্থানীয় আঞ্চলিক তৃনমূল অঞ্চল সভাপতি সামাদ আলি মোল্লা ৫০। বৃহস্পতিবার রাত সারে নটা নাগাদ বাড়ির পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলো সে সময় আচমকা বোমা বাজি এবং দোকান থেকে সামাদ আলি কে টেনে ধারালো অস্র দিয়ে কোপ। সাথে সাথে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করে। এই ঘটনায়  সামাদ আলি কে বাঁচাতে গেলে ছোট ছেলে ও অস্রের কোপে আহত হয়। রাতেই ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পরে। পাঁচ দুস্কৃতির ভেতর সামাদ আলির ভাইপো মোতালেব মোল্লা সহো মোকাব্বেম মোল্লা, হাবিবুল্লা মোল্লা, রহমান মোল্লা এদের নামে রাতেই থানায় অভিযোগ দায়ের হয় শাষন থানায়। অভিযুক্তরা এখনো ফেরার। কাইকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গেছে দীর্ঘ দিন ধরে এলকার ক্ষমতা কার হাতে থাকবে এই নিয়ে কাকা ভাইপোর ভেতর অশান্তি চলছিল। যার ফলে প্রায় নয় মাস কাকা সামাদ আলি বাড়ি ছাড়া ছিল।
ঘটনাস্থলে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ।



No comments:

Post a Comment

Post Top Ad