ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ রাজ্যের যুবক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 February 2018

ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ রাজ্যের যুবক



স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ ভিন রাজ্য তামিলনাড়ু কায়েম্বত্তুরের সোনার দোকানে  কাজ  করতে গিয়ে গত বছর ১১ ডিসেম্বর   নিখোঁজ হয়ে ছিল বীরভূমের রাজগ্রামের রবি কর্মকার নামে এক নাবালক। এর পর পরিবারের লোক দারস্থ হয়েছিলো মুরারই থানায়। পাশাপাশি যেখানে কাজ করেছিলো সেখানকার মালিক ও খোঁজ খবর নিয়েছিলো বলে দাবি। প্রায় দেড় মাস পর সেখান কার হোমে রবির খোঁজ পায় চাইল্ড লাইন। গত রবিবার মুরারই থানার পুলিশ  চাইল্ড লাইনের মাধ্যমে রবি কর্মকারকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়।  হারানো ছেলেকে পেয়ে খুশি পরিবার, খুশি  রবির বাবা মা। তারা আর ছেলেকে বাইরে কাজ করাতে পাঠাবে না বলে দাবি করে।

No comments:

Post a Comment

Post Top Ad