সিডনি থেকে দেহ ফিরিয়ে আনার আবেদন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 February 2018

সিডনি থেকে দেহ ফিরিয়ে আনার আবেদন!



চাঁদনী, পশ্চিম মেদিনীপুর: কেশপুরের যুবকের রহস্যজনক মৃত্যু অস্ট্রেলিয়ায় সিডনিতে।মৃতদেহ ফিরিয়ে আনার আবেদন জেলা শাসকের দপ্তরে পরিবারের।  পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার নেড়াদেউল গ্রামের বাসিন্দা চিরঞ্জীব হাজরা(৩০)গত তিন বছর  আগে অস্ট্রেলিয়ার সিডনি তে গিয়েছিল এম বি এ পড়তে। পড়াশোনা শেষ করার পর একবছর হলো ওখানে একটি চাকরিতে যোগদান করে।গত চারদিন আগে পরিবারের সাথে শেষবার ফোনে যোগাযোগ হয়।তার পর থেকে তার সঙ্গে আর কোন ভাবে যোগাযোগ করতে পারছিল পরিবারের লোক।দ্বারস্থ হয়েছিল রাজ্যপালের।রাজ্যপালের পরামর্শ মতো বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ কে টুইট করে বিষয়টি জানানো হয়। এরপর ভারত সরকার অস্ট্রেলিয়ায় যোগাযোগ করলে জানা যায় যে চিরঞ্জীবকে তাঁর বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।মৃতদেহ ময়নাতদন্তের পর নিয়ে আসা হবে।কি কারনে মৃত্যু সেই ব্যাপারে অন্ধকারে পরিবার।নেড়াদেউল বাড়িতে শোকের ছায়া।পরিবারের দাবি অস্ট্রেলিয়া সিডনি থেকে সোমবার সকালে পরিবারকে জানিয়ে দেওয়া মৃতদেহ পাঠানো সম্ভব নয়।এরপর মৃতদেহ ফিরে পাবার দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দ্বারস্থ পরিবার।

No comments:

Post a Comment

Post Top Ad