নিজস্ব সংবাদদাতা,বসিরহাট : মোবাইল ফোনে টাকা ভরাকেকে কেন্দ্রকরে বাবার সঙ্গে বিবাদ করে এক যুবক আত্মঘাতী হল বাদুড়িয়ায়। রবিবার সকালে বাদুড়িয়া থানার উত্তর মেদিয়া গ্রামের যুবকের বাড়ী থেকে পুলিশ তার ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ জানায়,মৃত যুবকের নাম,রাজেশ বৈদ্য (২২)। রাজেশের মোবাইল ফোনের ব্যালান্স ফুরিয়ে গিয়েছিল। শনিবার বিকেলে মোবাইল ফোনে টাকা ভরতে যাওয়ার আগে রাজেশ তার বাবার কাছে গিয়ে রিচার্জ করার টাকা চায়। বাবা তাকে রিচার্জ করার কোন টাকা দিতে রাজী নাহওয়ায় বাবার সাথে তুমুল বিবাদ বাধে তার। বিবাদের জেরে মনমরা হয়ে পড়েসে। শেষে রাতে নিজের ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় রাজেশ।
Post Top Ad
Sunday, 25 February 2018
আত্মঘাতী যুবক! কারণ মোবাইল?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment