শিশুকে নিয়ে চাঞ্চল্য এলাকায়! কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 February 2018

শিশুকে নিয়ে চাঞ্চল্য এলাকায়! কেন?

স্নেহা চক্রবর্তী,বীরভূম: বছর তিনেকের এক শিশু কন্যাকে নিয়ে চাঞ্চল্য ছড়াল এলাকায়।ওই শিশু কন্যাকে কয়েকটা পাড়ায় ঘুরিয়েও তার সন্ধান কেউ দিতে না পারায় ,অবশেষে চাইল্ড লাইনের হাতে তুলে দিলো এলাকা বাসী।ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে সিউরি থানার ফকির পাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন বেলা এগারোটা নাগাদ একটি বছর তিনেকের এক শিশু কন্যা ঘোরাঘুরি করছিলো।সেই সময় স্থানীয় এক সাইকেল মিস্ত্রি আজিজুল শেখ ওই শিশুকে নিয়ে এলাকার বেশ কিছু এলাকায় ঘোরায়।কিণ্তু কেউ তার সন্ধান দিতে পারেনি।এলাকাবাসী ওই শিশুকে খাওয়ানোর চেষ্টা করে।যদিও সে কিণ্তু তার মায়ের জন্য কান্নাকাটি করে।কোথাথেকে এসেছে বা তার নামও বলতে পারছে না।এর পর স্থানীয় বাসিন্দারা সিউরি চাইল্ড লাইনে খবর দেয় তারা ওই এলাকায় গিয়ে ওই শিশু পুত্রকে উদ্ধার করে।তার পরিচয় জেনে তার পরিবারের হাতে তুলে দেওয়ার কথা বলেন চাইল্ড লাইনের সদস্যরা।

No comments:

Post a Comment

Post Top Ad