পাগলের কান্ড: লোকাল ট্রেনের ছাদে উঠে ভ্রমণ এই স্টেশন থেকে সেই স্টেশন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 March 2018

পাগলের কান্ড: লোকাল ট্রেনের ছাদে উঠে ভ্রমণ এই স্টেশন থেকে সেই স্টেশন!




ট্রেনের ছাদে উঠে পড়লো এক মানসিক ভারসাম্যহীন  ব্যক্তি ।শুধু ছাদে উঠলোই না ৩-৪টি স্টেশন যাত্রাও করলো হাইটেনশন তারের নিচে শুয়ে-বসে ।ডাউন বনগাঁ শিয়ালদহ লোকালের  ঠাকুরনগর স্টেশন থেকে ট্রেনে চড়ে এল হাবড়া পর্যন্ত,ব্যক্তির  বয়স আনুমানিক ৩৫ । হাবড়ায় ট্রেন দারানোর পর চলতেও শুরু করে কিন্তু নিত্য যাত্রীরা রে রে করে উঠে গার্ডকে বলে ট্রেন থামিয়ে নিত্য যাত্রীরা চমকে ধমকে ,কেউ ডাকাডাকি করে নামায় ওই ব্যক্তিকে ।এরপর রেল পুলিশ মানসিক অসুস্থ এই ব্যক্তিকে আটক করে নিয়ে যায় । নিত্য যাত্রীরা না নামালে হয়তো ঘটে যেতে পারতো বড়ো কোনও দূর্ঘটনা ।

আটক ব্যক্তি টাকার জন্য এরকম করছে ,তার নাম মনিশঙ্কর ,বাড়ি গোবরডাঙা এলাকায় বলে  আধো আধো ভাবে জানায়  আটক ব্যক্তি নিজেই ।ঘটনায় বৃহস্পতিবার সকাল পৌনে দশটা নাগাদ  নিত্য যাত্রীদের মধ্যে ও হাবড়া স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়ায় ।

No comments:

Post a Comment

Post Top Ad